বিনোদন ডেস্ক:শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার ভূমিকায় দেখা গেল ক্রিকেটার আশরাফুলকে। একটি বাংলাদেশি বিজ্ঞাপনের শুটিংয়ে এমনটাই দেখা গেল।
সিনেমায় দেখা গিয়েছিল, ছুটতে থাকা অভিনেত্রী কাজলকে হাত ধরে ট্রেনে তুলে নিয়েছিলেন শাহরুখ। কিন্তু বিজ্ঞাপনে সেটাই বদলে গেছে। দেখা যাচ্ছে, সারিকার হাত ধরার আগেই তাকে একজন পানির বোতল এগিয়ে দিলেন। সেই পানির বোতল পেয়ে তেষ্টা মেটাতে ব্যস্ত হয়ে পড়লেন আশরাফুল। মনেই থাকল না ট্রেনের কথা।
তবে বিজ্ঞাপনে শাহরুখ এবং কাজলের চরিত্রটিকে উল্টে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন কাজলরূপী সারিকা। প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে সে দিকে ছুটছেন শাহরুখরূপী আশরাফুল। বিজ্ঞাপনের শেষ দিকেই রয়েছে চমক।
বিজ্ঞাপনে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলে সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সারিকা। একটি মিনারেল ওয়াটার তৈরির সংস্থার হয়ে এই বিজ্ঞাপন করেছেন আশরাফুল।
আইএনডিব/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews