লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আদালত ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে পুত্রবধূসহ ৪ আসামিকে ।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- পুত্রবধূ শারমিন আক্তার ও তার পরকীয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিম। আসামিরা সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই লক্ষ্মীপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় তার শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে।
পরদিন শারমিন ও তার পরকীয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতের দেবর মো. খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় পুলিশের অভিযোগপত্র দাখিল ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আসামিদের ফাঁসির দণ্ড রায় দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) বিষয়টি নিশ্চিত করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews