শরীয়তপুর প্রতিনিধি
সারা দেশের নেয় শরীয়তপুরেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আজ সোমবার নতুন করে গোসাইরহাটে ২ জনসহ করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ শে দাড়িয়েছে।
নতুন আক্রারা হলেন গোসাইরহাট উপজেলার ইদিলপুর এবং আলাওলপুর ইউনিয়নের দুই জন, শরীয়তপুর সদরের চিকন্দি ইউনিয়নে ১ জন। সদরের আক্রান্ত ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ১ জন। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন মহিলা। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৮২১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৭০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত রোগির সংখ্যা ৩৯ জনে দাড়িয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews