
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে পবিত্র শবে কদর উপলক্ষ্যে রাজধানীতে অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ও হযরত শাহআলী বাগদাদী(রহঃ) মিরপুর মাজারে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ইফতারের পূর্বে রান্না করা খাবার তুলে দেন যুবলীগ নেতারা।
খাবার বিতরণ কাজে অংশ নেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি মোঃ জলিলুর রহমান সাব্বির আলম লিটু, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ নাসির উদ্দীন, ১০ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক রিফাত আহসান অভি প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews