আইএনবি নিউজ: শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি প্রদান করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে দলটিকে সমাবেশ করার অনুমতি চেয়েছিলো বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন। আজ দুপুরে এ অনুমতির বিষয়ে জানায় ডিএমপি কমিশনার।
প্রসঙ্গত, খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সারা দেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া এবং শনিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি সারাদেশের জেলা সদরে জনসভার আয়োজন করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews