আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ব্যাপক হারে আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো (আইএফএফ) ডিভাইসের উৎপাদন শুরু করেছে। এই সংযোজন করা হবে ডিভাইস তুর্কি বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানে। যা শত্রু বা মিত্র বিমান শনাক্ত করবে। ডেইলি সাবাহ, ইয়েনি শাফাক, আনাদোলু এজেন্সি
আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো নামের বিশেষ এই ডিভাইসটি উৎপাদন করছে তুরস্কভিত্তিক সামরিক যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানি এএসইএলএসএএন। উৎপাদনে যাওয়ার আগে কোম্পানিটির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিও করেছে তুর্কি প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রি।
আইএফএফ এমন এক বিশেষ ডিভাইস, যা রাডারের মতো নির্দিষ্ট এলাকায় থাকা বিমান, সামরিক যান কিংবা সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এর পর প্রাপ্ত তথ্য থেকে শনাক্ত করা যাবে যে, সংশ্লিষ্টরা শত্রু না মিত্র।
খবরে জানানো হয়, আইএফএফ ডিভাইস খুব দ্রুততার সঙ্গে পর্যবেক্ষণ করা যান বা বাহিনী সম্পর্কে তথ্য পাঠাতে সক্ষক। তুর্কি বিমানবাহিনীর ইনভেন্টরিতে থাকা এফ-১৬ যুদ্ধবিমানে ইতোমধ্যে আইএফএফ ডিভাইসটি বসানো হয়েছে। সেইসঙ্গে এটি নিয়ে বিমানের প্রথম উড্ডয়নও সফল হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews