
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সোমবার সকাল ৯টার দিকে পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়াকুব আলী (৯৮)। তিনি জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানায়, ইয়াকুব আলী তার ছোট ছেলের বাড়িতে সকালে নাস্তা খেয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, খবর নিয়ে জেনেছি বৃদ্ধের লাশটি পরিবার উদ্ধার করে বাসায় নিয়ে গেছে।
আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। বিষয়টি রেলওয়ে পুলিশ ভালো বলতে পাবেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews