নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে বৃহস্পতিবার উপজেলার মোমিনপুর, বাকনা, রামকৃঞ্চপুর ও মোহরকয়া গ্রামে হঠাৎ কুকুরের আক্রমণে শিশুসহ ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন- লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের ওসমান আলীর স্ত্রী জবা (৬০), নবীর উদ্দিনের ছেলে নাজির (৩৫), মৃত রহিম উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪০), মোমিনপুর গ্রামের পারভজে আলীর ছেলে জোবায়ের (৪), বাবুল চৌকিদারের ছেলে লালন (২৯), মিন্টু সরদারের ছেলে আরিফ (৩০), রামকৃষ্ণপুর গ্রামের জামাল (৪৫) ও মোহরকয়া গ্রামের আজবার আলীর ছেলে রিফাত (৯)। এ ঘটনায় কুকুর আতঙ্কে ভুগছনে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুসহ প্রাপ্ত বয়স্করা কুকুরের আক্রমণের শিকার হলে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের ভ্যাকসিন ও চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুরুজ্জামান শামীম জানান, আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews