লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগতিতে সোমবার দুপুরে আলেকজান্ডারের মেঘনায় আসলপাড়া এলাকায় এসিআই কোম্পানির নয় কর্মকর্তা ও কর্মচারীসহ পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় নয়জন নিখোঁজ হয়। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযেগিতায় আটজনকে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন রবি তালুকদার নামে একজন। নিখোঁজ ব্যক্তি এসিআই কোম্পানির কুমিল্লা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধাররা হচ্ছেন- জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, সাদেকুর রহমান, আবদুল আজিজ, আবদুর রশিদ ও হাফিজুর রহমান।
রামগতি থানার ওসি সোলাইমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ রবি তালুকদার এসিআই কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবরিদল ও পুলিশের যৌথ অভিযান চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews