আইএনবি নিউজ: র্যাব-৪ এর অভিযানে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৃথক দুইটি অভিযান চালিয়ে র্যাব-৪ রাজধানী ও সাতক্ষীরার শ্যামনগর থেকে ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে। বেলা সাড়ে ১১ টায় কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews