মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা নামক র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

নিহত জয়নুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে।
র্যাব-৯ শ্রীমঙ্গলের স্কোয়াড কমান্ডার কামরুজ্জামান জানান, ২ দিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক হয়। তাদের দেওয়া তথ্যমতে শনিবার রাতে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ডাকাত দলের অন্য সদস্যরা র্যাবের ওপর আক্রমণ করে। এ সময় র্যাব পাল্টা গুলি চালালে জয়নাল ইসলাম নামে এক ডাকাত নিহত হন এবং অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে বিস্তারিত তথ্য জানানো যাবে।
আইএনবি/বিভূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews