আইএনবি নিউজ: আজ শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ জানিয়েছেন রোববার রাজধানীর বনানীসহ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। রাজধানীর বনানীসহ কয়েকটি এলাকায় আগামীকাল রোববার ১২ ঘণ্টা (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত)গ্যাস থাকছে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে শহীদ তাজউদ্দীন অ্যাভিনিউয়ে উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী
ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews