আইএনবি নিউজ: এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল বিচার বিভাগে। যার ফলে রোববার থেকে প্রকাশিত হচ্ছে না হাইকোর্ট বিভাগের মামলার দৈনন্দিন কার্যতালিকা (কজ-লিস্ট)।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট ব্যবহার করার জন্য বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
কজ-লিস্ট ছাপানোর অন্যতম উপাদান পি.এস প্লেট আসে চীন থেকে। করোনা ভাইরাসের প্রভাবে এখন চীন থেকে ওই প্লেট আমদানি করা যাচ্ছে না। ফলে ছাপানো যাচ্ছে না কজ-লিস্ট।
কবে নাগাদ চীন থেকে ওই প্লেট আমদানি করা সম্ভব হবে সেটাও নিশ্চিত করতে বলতে পারেনি আমদানিকারকরা।
গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
একইসঙ্গে কজ-লিস্ট ছাপাতে দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews