আইএনবি ডেস্ক: কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে তাদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড কার্যকর করার অংশ হিসেবেই নিয়ম অনুযায়ী তাদের এই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার বলেন, ‘কোনো আসামিকে রিমান্ডে নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর আগে আবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews