গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে বাড়ির উঠানে থাকা অরক্ষিত রিজার্ভ ট্যাংকে পড়ে হাসান আলী ও হাবিবুর রহমান নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
নিহত হাসান আলী ও হাবিবুর রহমান অভিরামপুর গ্রামের আফতাব রহমানের ছেলে।
তাদের স্বজনরা জানান, ভোরে হাবিবুর রহমান বাড়ির পিছনে শৌচাগারে যায়। সেখান থেকে ঘরে ফেরার সময় হঠাৎ পা পিছল পানির ট্যাংকে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকে পড়ে যায় ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু মিয়া। পরে ট্যাংকের ভিতর থেকে হাবিবুর ও হাসানের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিন্টু মিয়াকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews