
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ লক্ষ্মীরবাজার এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিমা রানি রায় (২৮)। পথে ওই ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে মৃত্যু হয় তার।
প্রতিমা উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের স্ত্রী। তিনি ওই ইউনিয়নের লক্ষ্মীর বাজার এলাকায় আর্টিশান বিডি লিমিটেড নামে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
সোমবার (৪ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত নারীর দেবর অনিল চন্দ্র রায় (২৫) জানান, সকাল আটটার দিকে প্রতিদিনের ন্যায় ওই কারখানার কয়েকজন শ্রমিক মিলে ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিমা। পথিমধ্যে ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আঁচল পেঁচিয়ে ছিটকে সড়কে পড়ে আহত হন প্রতিমা। স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews