আইএনবি ডেস্ক: আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রংপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দিয়ে বলেন যে রাষ্ট্রপতির স্ত্রীও এই কার্ড পাবেন এবং কেউ সুবিধার বাইরে থাকবে না।
অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের কর্মসূচির কড়া সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন যে বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্যই অহেতুক লংমার্চের মতো কর্মসূচি নেওয়া হচ্ছে, কারণ তেলের সংকট থাকলে তারা লংমার্চ করার সুযোগ পেত না। লংমার্চ করে কখনোই সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করে তিনি বলেন, এমন হলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত। এছাড়া এই অনুষ্ঠানে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাসস্থান নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধন কাজের জন্য ১ কোটি টাকা আর্থিক বরাদ্দের ঘোষণা দেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews