আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অঞ্চলটির গভর্নর। এতে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানান তিনি।
আজ সোমবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অঞ্চলটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, চারটি বাড়ি ও পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে একটি ভবন আগুনে জ্বলছে। অন্যদিকে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদের উত্তরে দুই গ্রামে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আরেক রুশ গভর্নর রোমান।
কুর্স্ক অঞ্চলের গভর্নর রোমান জানান, দুই গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে এতে হতাহতের সংখ্যা জানান নি তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারা রাশিয়ার এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে ইউক্রেনও এসব হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews