আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর দেওয়া সবশেষ নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানিয়েছেন । তবুও তিনি বলছেন, রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।
এক ভিডিও ভাষণে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের প্রতি রাশিয়ার তেল পুরোপুরিভাবে বয়কট করার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারলে, আরও অনেক ইউক্রেনীয়র জীবন দিয়ে তার মূল্য চুকাতে হবে।
রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর উত্তোলিত তেলের অর্ধেকেরও বেশি ইউরোপের বিভিন্ন দেশে যায়।
যুক্তরাজ্যের তেলের চাহিদার মোট ৮ শতাংশ আসে রাশিয়া থেকে, যুক্তরাষ্ট্রেরও ৩ শতাংশ তেলের যোগান দেয় রাশিয়া।
জেলেনস্কি বলেছেন, তেল থেকে ক্রেমলিন এখনও ভালো অর্থ আয় করছে, ফলে তারা সমঝোতায় যাওয়ার বিষয়টি সেভাবে গায়ে লাগাচ্ছে না।
সূত্র: বিবিসি
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews