আইএনবি নিউজ: রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের একটি ভবনে রাত সোয়া ১টার দিকে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জুয়েল রানা জানান, ১টা ২৮ মিনিটে এ আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews