টাঙ্গাইল প্রতিনিধি: নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর টাঙ্গাইলের সখীপুরে রাইসা আক্তার নামে দুই বছরের এক শিশুর লাশ প্রতিবেশীর রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে প্রতিবেশীর রান্না ঘরের লাকড়ির স্তুপের উপরে বস্তা ভর্তি অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। সে ওই এলাকার প্রবাসী রাজু আহমেদের মেয়ে।
সংবাদ পেয়ে ওই রাতেই প্রতিবেশী আরমান (৩৫), স্ত্রী সোমা আক্তার ও তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় থানায় মালার প্রস্তুতি চলছে।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির বলেন, রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যাবস্থা নেয়ারও প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews