ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ অভ্যন্তরে কানাইডাঙ্গার একটি ভুট্টাক্ষেত থেকে তরিকুল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি। তিনি উপজেলার পাঁচপোতা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

সীমান্তসংলগ্ন মাটিলা গ্রামের ইউপি মেম্বার আবদুল মান্নান জানান, মঙ্গলবার রাতে তরিকুল দিনমজুর হিসেবে বেপারিদের সঙ্গে ভারতে গরু আনতে যান। সঙ্গীরা ফিরে এলেও তরিকুল ফিরে আসেননি।
সকালে গ্রামের ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন গ্রামের মানুষ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা সম্ভব হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews