আইএনবি ডেস্ক:জামালপুরের ইসলামপুর উপজেলায় সোমবার (১৬ ডিসেম্বর) রাতের অন্ধকারে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আকস্মিক ঝটিকা মিছিলটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভার চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি সভারচর মোড় পর্যন্ত আসলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ভাংচুর করে পালিয়ে যায়।
এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া ও আওয়ামী লীগ কর্মী হাবেজ আলীসহ সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নেতৃত্ব দেন।
এদিকে ছাত্রলীগের ওই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা সোমবার রাতে তাৎক্ষনিক দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারপর শহর প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews