আইএনবি নিউজ: পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধে কাজ করা রাজাকারদের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম ধাপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হলো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক জানিয়েছেন এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক
মন্ত্রী বলেন, আমরা কোনো তালিকা তৈরি করছি না। পাকিস্তান সরকার কর্তৃক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যেসব পুরনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল সেটুকু প্রকাশ করেছি। তৎকালীন বিভিন্ন জেলার রেকর্ড রুম থেকে এবং বিজি প্রেসে ছাপানো তালিকাও সংগ্রহের প্রচেষ্টা চলছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে।
এ সময় মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে অনেক রাজাকারের রেকর্ড সরিয়ে ফেলেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews