রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তর কুমার ঘোষ পিয়ারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মো. হারুন সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ শেষে বের হন পিয়ারুল। এ সময় হাসপাতাল সড়ক হয়ে রাজনের দোকানের দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পিয়ারুলের বুকে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, পিয়ারুলের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গুলি করা হয়। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews