রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজনকে (৪২) রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মুন্না আজিজ মহাজন কোনগ্রাম গ্রামের আজর আলী মহাজনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার কিছুক্ষণ পর বালিয়াকান্দি নারুয়া ইউনিয়নে বুধবার (২৫ অক্টোবর) আওয়ামী লীগের একটি কর্মসূচি সফল করার লক্ষ্যে ইউনিয়নে একটি উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মুন্না আজিজ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews