রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপসা বাজারের ব্যবসায়ী শরীফ খানকে (৩৯) বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শরীফ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধামবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শরীফ রতনদিয়া ইউনিয়নের রূপসা বাজারে বিকাশের দোকান ছিল। বুধবার রাত ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায়। রাতে বাড়িতে খাবার খেয়ে রূপসা বাজারের পাশে গাঁয়েবি মসজিদে ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে আসেন। বাবা-ছেলে দুইজন বসে ওয়াজ শোনার সময় তারিকুল নামে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। সাড়ে ১১ টার দিকে রূপসা বাজারের জাদুর সেলুনের দোকানের সামনে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়।
শরীফের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছেলে আরাফাত বলেন, আমি আর আব্বু দুইজন বসে ওয়াজ শুনছিলাম। কে যেন আমার বাবাকে কানে কানে কথা বলে ডেকে নিয়ে যায়। পরে জানতে পারি আমার বাবাকে হত্যা করা হয়েছে।
রাজবাড়ীর কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, আমরা তরিকুল নামে একজনকে থানায় নিয়ে আসছি। তাকে জিজ্ঞাসাবাদ করছি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews