আইএনবি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
যাত্রী তোলার জন্য থামিয়ে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বপালনরত কর্মকর্তা লিমা খানম জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে কে বা কারা। ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেবান। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews