আইএনবি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল রাজধানীর বংশাল এলাকা থেকে আলেয়া বেগম (৪০) ও ইতি বেগম (২৭) নামে দুই জন মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে । এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।
সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, সোমবার রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় বংশালের ফুলবাড়িয়ার বিআরটিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা এ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতাররা মাদকদ্রব্য গাঁজা বিক্রির জন্য তাদের হেফাজতে রেখেছিলো। তাদের নামে বংশাল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews