আইএনবি ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে এসব সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।
মুষলধারে বৃষ্টির কারণে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক, বনানী কবরস্থানের সামনের সড়ক, পুলিশ প্লাজার সামনের সড়কসহ অন্যান্য কিছু স্থানে পানি জমে গেছে। ফলে রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে যাতে যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখা যায়।
অন্যদিকে পল্টন, রাজারবাগ পুলিশ লাইন মোড়, শান্তিনগর, মতিঝিলের অনেক রাস্তা বৃস্টির পানিতে ডোবে গেছে বলে জানা যায়।
তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews