আইএনবি ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ।
রোববার (০৪ ফেব্রুয়ারি) থেকে সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৭৫৯টি ইয়াবা ট্যাবলেট, ২৩২ দশমিক এক গ্রাম হেরোইন ও ৩৬ কেজি ৬০০ গ্রাম ২০০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews