আইএনবি ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৯৭টি ইয়াবা, ৩৫.৩ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৮০ বোতল দেশি মদ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews