আইএনবি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০২ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৪০ বোতল দেশী মদ, ২ কেজি ২০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা ও ২৭২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews