আইএনবি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ।
রোববার (১৭ মার্চ) ভোর ৬টা থেকে সোমবার (১৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ২২৫ ইয়াবা, ৫৪ গ্রাম হেরোইন ও ৩৭ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews