আইএনবি ডেস্ক:রাজধানীর তেজগাঁও শাহীনবাগে শুক্রবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে একটি বাসায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দুই ভাই। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে মো. রনি মিয়া (২৮) নামে এক ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মো. রফিক (৩১) নামের আরেক ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
নিহতের ভাগিনা জুয়েল জানান, আমার মামা পাঠাওয়ের মোটরসাইকেল চালক। আমাদের বাসায় মোরশেদ মিয়া নামের একজন ভাড়াটিয়া থাকতেন। রাতে মামা এবং আরও তিনজন ওই ভাড়াটিয়াসহ রুমে আড্ডা দিচ্ছিল। ওই সময় ভাড়াটিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মামাকে কুপিয়ে জখম করেন মোরশেদ। মোরশেদ এখন পলাতক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews