আইএনবি নিউজ:এবার প্লাজমা প্রতারণা ধরা পড়ল। গোয়েন্দা পুলিশের হাতে ফেসবুকে এ প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছেন হৃদয় আহম্মেদ (২৩) নামে এক যুবক। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, গ্রেপ্তারকৃত হৃদয় ও তার অপর সহযোগীরা সুকৌশলে ফেসবুকে প্লাজমা আবেদনের বিভিন্ন গ্রুপ খুলে করোনা রোগীদের আত্মীয়-স্বজনের মোবাইল ফোন নাম্বার সংগ্রহ করে প্লাজমা প্রদান করবে বলে জানায়। বিনিময়ে তাদের যাতায়ত খরচ ও প্লাজমা বিক্রি বাবদ অগ্রীম টাকা দাবি করে। তাদের প্রতারণার ফাঁদে পড়ে অনেক রোগীর আত্মীয়-স্বজনেরা বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অংকের টাকা প্রদান করেন। টাকা হাতে পাওয়ার পর প্রতারকরা ভুক্তভোগীদের মোবাইল ফোন নাম্বার ব্লক করে দিতেন এবং কখনোই রোগীদের প্লাজমা প্রদান করতেন না। এভাবে তারা গত দুই মাস ধরে শতাধিক মানুষকে প্লাজমা দিবে বলে প্রতারণা করে আসছিল।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews