মুন্সিগঞ্জ প্রতিনিধি: রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে সোমবার (১০ নভেম্বর) ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews