রাঙ্গাবালী প্রতিনিধি:আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল করেছে শ্রমিক লীগ।
শনিবার সন্ধ্যায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রওশন মৃধার আয়োজনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল করা হয়। এতে দিনমজুর-শ্রমিক সহ শ্রমিক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রওশন মৃধা জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল করেছি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews