রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলায় রোববার (৪ অক্টোবর) রাতে ধর্ষণের অভিযোগে লংগদু থানায় রল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন মেয়েটির মা। তিনি জানিয়েছেন, ওই শিক্ষক লেবু দেয়ার কথা বলে তার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন।
অভিযোগে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওই মেয়েটির ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায়। ফেরার পথে প্রধান শিক্ষক আব্দুর রহিম ছাত্রীটিকে লেবু দেয়ার জন্য বিদ্যালয়ের পেছনে অবস্থিত ছাত্রাবাসের একটি কক্ষে ডাকেন। মেয়েটি কক্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহিম দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দেন।
ঘটনাটি প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আটরকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, ধর্ষণের শিকার মেয়েটি ১ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে বৈঠকে বসা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ছাত্রীর মা বলেন, আমার মেয়ে এ বছর এসএসসি পাশ করেছে। আমি নিজেও এ বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
তবে আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্কুলে ভবন নির্মাণের কাজ চলে তাই প্রায় সময় স্কুলে যাই। ২৫ সেপ্টেম্বর স্কুলে গিয়েছিলাম। কিন্তু ওই মেয়েটির সঙ্গে আমার দেখা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করলেই সত্য মিথ্যা বেরিয়ে আসবে।
লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর বলেন, বিষয়টি জেনেছি এবং ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। রোববার রাতে ভিক্টিমের মা বাদী হয়ে লংগদু থানায় একটি মামলা করেছেন। তবে প্রকৃত দোষী উপযুক্ত শাস্তি পাবে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews