বিনোদন ডেস্কঃ ভারতীয় ছবির জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত বয়ফ্রেন্ড খুঁজছেন। যেমন তার অভিনয় তেমনি দেখতে লাস্যময়ী। দক্ষিণী ছবিতে নিজের দ্যুতি ছড়িয়ে কাজ করেছেন বলিউডেও। নিজের অভিনয় স্বকীয়তায় বলিউডেও নিজেকে পাকাপোক্ত করে নিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মী মাঁচু সঞ্চালিত ‘ভূতস ফিট আপ উইথ দ্য স্টারস তেলেগু’ শোর একটি পর্বে সম্প্রতি হাজির হয়েছিলেন রাকুল প্রীত সিং। সেখানে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি একা, পছন্দের মানুষ খুঁজছি। সবাই ভাবে, আমার পেছনে লম্বা লাইন রয়েছে, আর আমি পুরোপুরি চিন্তিত।’
এই নায়িকা মাত্র ১৮ বছর বয়সেই চলচ্চিত্রে যোগ দেন । তার রুপালি পর্দায় অভিষেক ঘটে কন্নড় ছবির মাধ্যমে। তিনি জানিয়েছিলেন, সুযোগ পেয়েছিলাম, তাই করেছি। তবে পরে লেখাপড়ার দিকে মনোযোগী হলাম। কেউ জিজ্ঞেস করলে বলতাম, মিনিমাম স্নাতক তো করা দরকার—যদি ফিল্মে ভালো না করি, তো অন্য কিছু তো করতে হবে।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews