আইএনবি ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পবিত্র রমজান মাসে সরকারি-বেসরকারি কলেজেও ক্লাস চলবে বলে জানিয়েছে ।
সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
গত ৮ ফেব্রুয়ারির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে ৩৭০০,০০০০,০৬৯,০৬,০০১/১৯.১৭২৫ নং স্মারকে জারিকৃত সরকারি ও বেসরকারি কলেজসমূহের ২০২৪ সালের (১৪৩০-৩৪৩১ বঙ্গাব্দ বাৎসরিক ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে আগামী ১০ মার্চ ২০২৪ খ্রি. তারিখ হতে ২৪ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ১৫ (পনেরো) দিন সরকারি ও বেসরকারি কলেজসমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।
এর আগে প্রাথমিকে ও মাধ্যমিকেও শিক্ষাসূচি সংশোধন করে রমজানে ক্লাস চালু রাখার নির্দেশনা জারি করে সরকার।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews