নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল শনিবার (৪ অক্টোবর) রংপুর-৩ শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ। রংপুরের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিনের কাছে প্রার্থীদের জমা দেয়া হলফনামা থেকে জানা গেছে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর ৪ জনই নির্বাচনী এলাকার ভোটার নয়। এ কারণে তারা ভোটও দিতে পারবেন না। ।
এদিকে এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ বাবার আসন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। প্রতিদিন ভোটারদের কাছে ভোট চাইলেও স্থানীয় ভোটার না হওয়ায় তিনি লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews