রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অনেক রোগীকে প্রাণ ভয়ে ছোটাছুটি করে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হঠাৎ তৃতীয় তলার ৭ নং ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে আগুনের সূত্রপাত ঘটে। এসময় পাশের একটি ওয়ার্ডে আগুন ছডিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকাল ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews