রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল লতিফ মন্ডল (৬০) ও সাইদুর রহমান (৫৫) নামে দুই কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার রাতে রমেকের প্রিজন ওয়ার্ডে দুই কয়েদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

রংপুর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, নিহতের মধ্যে সাইদুর রহমান অর্থ আত্মসাতের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি গত একমাস আগে রংপুর কারাগারে আসেন। বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টায় তিনি মারা যান।
অপরদিকে মারামারি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল লতিফ মণ্ডলকে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬ টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন জানান, দু’জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মরদেহ ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews