প্রতিনিধি: রংপুরে ঢাকাগামী বাস ও কোচ চলাচল গত তিনদিন ধরে বন্ধ রয়েছে । এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
চালক ও তাদের সহযোগীরা বলছেন, বেতন ভাতা ও খোরাকি বৃদ্ধি, নিয়োগপত্র দেওয়া, হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে তাদের এই ধর্মঘট।
কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের উপকমিটির সাধারণ সম্পাদক মিঠু মিয়া বলেন, আমরা ধর্মঘটের ডাক দেই নাই। মালিকরা কী কারণে পরিবহনগুলো বন্ধ রেখেছে, সেটি তারাই জানেন।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানিয়েছেন, মালিক পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা বাস বন্ধ করি নাই। একদিন বাস বন্ধ করলে আমাদের শ্রমিকদের কস্ট হয়, আমরা কেন বাস বন্ধ করতে যাবো। বাস বন্ধ করার কোন ইস্যু বর্তমানে নেই।
রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন জানান, এই ধর্মঘটের সঙ্গে মালিক সমিতির কোনো সম্পর্ক নেই। এই গাড়িগুলো বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতায়। তারাই বিষয়টি দেখছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, আশাকরি দ্রুত সমাধান হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews