রংপুর প্রতিনিধি: রংপুরে প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দুজন দগ্ধ হয় । বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।।

নিহত দু’জন হলো- আলম (৩৫) ও সাদিয়া (৪)। সাদিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের ও আলম একই জেলার সাদুল্ল্যাপুর উপজেলার বাসিন্দা।
রমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ ডিসেম্বর ও আলম গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews