সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল কলারোয়ার জালালাবাদে যৌতুকের জন্য স্ত্রী স্বপ্না মন্ডলকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী রঞ্জন মন্ডল (৩৭) কে মৃত্যদণ্ডের রায় দিয়েছেন ।

বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।
রঞ্জন মন্ডল যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়ই শারিরীক নির্যাতন করতো। ২০১২ সালে ৯জুন পঞ্চাশ হাজার টাকা যৌতুকের জন্য নিজের বাড়িতে স্ত্রীকে পেটাতে পেটাতে মেরে ফেলে।
এ ঘটনায় নিহতের ভাই শিবপদ দাস বাদী হয়ে ৬ জনকে আসামি করে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম সরোয়ার মোল্লা তদন্ত শেষে আদালতে ২০১২ সালের ১২ জুলাই চার্জশীট দাখিল করে। আদালত ৯জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে হত্যাকাণ্ডটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হলে আসামির বিরুদ্ধে বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রায়ের আগে থেকে জামিনে থাকা অবস্থায় স্বামী রঞ্জন মন্ডল আদালতে সে অনুপস্থিত ছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews