চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন-আমুচিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সমীরণ চক্রবর্তী (৩২) ও যুগ্ম আহ্বায়ক বাবুল দে (৩২)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কানুনগোপাড়া ও পৌর সদরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যুবলীগ নেতা সমীরণ আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কানুনগোপাড়ার সঞ্জীব চক্রবর্তীর ছেলে এবং বাবুল দে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রদীপ দে’র ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় এই দুইজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews