আন্তর্জাতিক ডেস্ক: একটি হালকা বিমান ওয়াশিংটন ডিসির আকাশসীমা লঙ্ঘন করে । বিমানটি ঠেকাতে আকাশে এফ-১৬ যুদ্ধবিমান ওড়ায় মার্কিন বিমানবাহিনী।
পরে ওই হালকা বিমানটি পর্বত এলাকায় বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত এলাকায় গিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, হালকা বিমানটি ছিল একটি সেসনা সাইটেশন জেট। সেটিতে চারজন যাত্রী ছিল।
বিমানটি ওয়াশিংটন ডিসির আকাশসীমা লঙ্ঘন করে। সংকেত দেওয়ার পর ওই বিমানের পাইলট কোনো সাড়া দেননি। এরপর যুদ্ধবিমান ওড়ানো হয়। যুদ্ধবিমানের ব্যাপক শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানী ওয়াশিংটন ডিসির বসবাসকারীরা। সূত্র: গার্ডিয়ান
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews