আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি (৩২)। মাতৃত্বকালীন ছুটি শেষ করে সম্প্রতি কাজে ফেরা এই নারী এক নবজাতক সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্যাংক অব আমেরিকা ও তার শিক্ষাপ্রতিষ্ঠান ফোর্ডহ্যাম ল স্কুল।
টাইমস স্কয়ারের ব্যস্ত এলাকায় ছুরি নিয়ে অতর্কিতে আক্রমণ চালান ৪৯ বছর বয়সি পামেলা সিসনেরোস নামের এক নারী। এই হামলায় আরও এক ব্যক্তি আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী সিসনেরোসও নিহত হন।
পুলিশ ও পরিবার জানায়, হামলাকারী পামেলা সিসনেরোস তিন সন্তানের জননী ছিলেন এবং দীর্ঘ দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে তার কোনো অপরাধের রেকর্ড ছিল না। নিউইয়র্কের অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আইএনব/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews